
Campus News
মাননীয় শিক্ষামন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
Feb 17, 2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর নবনির্বাচিত মাননীয় শিক্ষামন্ত্রী জনাব আ ন ম এহছানুল হক মিলন-কে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।
মাননীয় শিক্ষামন্ত্রীর প্রাজ্ঞ নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনমুখী উচ্চশিক্ষা সম্প্রসারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তোলার কার্যক্রম আরও গতিশীল হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা, স্বচ্ছতা ও মেধাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করতে তাঁর গৃহীত নকলবিরোধী যুগান্তকারী পদক্ষেপ একটি সৎ, ন্যায়ভিত্তিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আগামীর শিক্ষা ব্যবস্থায় ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
বর্তমান বৈশ্বিক বাস্তবতায় টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক, গবেষণাভিত্তিক এবং প্রযুক্তিসমৃদ্ধ শিক্ষাব্যবস্থার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া বাস্তবায়নের পথে অগ্রসর করার ক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রীর আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা একান্তভাবে কাম্য। এই সহায়তা বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে একটি স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয় পরিবার দৃঢ়ভাবে বিশ্বাস করে, শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় এ প্রতিষ্ঠান একটি আধুনিক জ্ঞানকেন্দ্রে পরিণত হবে, যা জাতীয় উন্নয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টি এবং আঞ্চলিক শিক্ষাবিস্তারে বিশেষ অবদান রাখবে।
মাননীয় শিক্ষামন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্বপালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।
অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ
উপাচার্য
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়