Campus News

মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

Feb 17, 2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-কে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।


আপনার প্রাজ্ঞ নেতৃত্ব, দূরদর্শী চিন্তা ও গণমানুষের কল্যাণে নিবেদিত অঙ্গীকার দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, টেকসই উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচন করবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার নেতৃত্বে শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মাধ্যমে দেশ আরও সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল হয়ে উঠবে।


চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বদা মানসম্মত উচ্চশিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে সরকারের উন্নয়ন অভিযাত্রার বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করতে বদ্ধপরিকর। জাতির অগ্রগতি ও তথ্যপ্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয় পরিবার তার সর্বোচ্চ মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি নিয়োজিত রাখবে।


মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।



অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ

উপাচার্য

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়